মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাশকতাকারীদের কোন ছাড় নয় : শেরপুরে রেঞ্জ ডিআইজি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৮:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ৮২০ বার পড়া হয়েছে
আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে আগামী দিনে যারাই নাশকতা করবে তাদের কোন ছাড় দেয়া হবেনা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলার সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা জামায়াতের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল, খেলাফত মজলিসের সভাপতি আব্দুল হালিম, এবি পার্টির সাধারণ সম্পাদক মুকসিতুর রহমান হীরা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামার ডালিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।
ওইসময় শেরপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আহসান, র‍‍্যাব-১৪’র জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী ও পুলিশের বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তা এবং সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ডিআইজি ড. মো. আশরাফুর রহমান আরো বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসসহ ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন ও ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট উপলক্ষে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা করার পাঁয়তারা করছে। এই নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজের সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্রদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাদের সমাজেরই কারো ভাই, কারো বোন আবার কারো নিকট আত্মীয়। তারা এখন বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। আমাদের উচিত হবে তাদেরকে শুদ্ধ হয়ে সমাজে ফিরে আসার পরামর্শ দেওয়া। তা না হলে তারা কোন অবস্থায় ছাড় পাবে না। ফ্যাসিস্টদের বাঁচাতে যারা সহযোগিতা করবে তাদেরও আমরা চিহ্নিত করবো এবং সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে। তাই আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে সমাজের সর্বস্তর থেকে সহযোগিতা চান ডিআইজি ড. আশরাফুর রহমান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

নাশকতাকারীদের কোন ছাড় নয় : শেরপুরে রেঞ্জ ডিআইজি

আপডেট সময় : ০৭:৫৮:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪