মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৪:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ৮০৯ বার পড়া হয়েছে
আব্দুল বাসেদ(নোয়াখালী)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক তাঁর বক্তব্যে বলেন, তোমরা যখন উচ্চ শিক্ষা অর্জনের জন্য দেশের বাহিরে যাবে তখন তোমরাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। মনে রাখবে সফল মানুষ হওয়ার চেয়ে সার্থক মানুষ হওয়াটা বেশী জরুরী। এমন কাজ করে যেতে হবে যেন তোমাদের দ্বারা নোবিপ্রবির সুনাম, দেশের সুনাম অক্ষুণ্ণ থাকে। যেখানেই যাওনা কেন নোবিপ্রবি এলামনাই হিসেবে ডিপার্টমেন্টের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।

শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন  বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। নোবিপ্রবি শিক্ষার্থী মোঃ নাফিজ ফুয়াদ ও দেবলীনা মহন্ত রুপকথার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার।

অনুষ্ঠানে নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৫৪:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪