মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চিনি-কমলা জব্দ, গ্রেপ্তার ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৩:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে সেনাবাহিনীর অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনি ও কমলাসহ প্রায় ২৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার (৮ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বালিউড়া বাজার ও জয়নগর এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহিম, মফিজ মড়ল, ও বিল্লাল হোসেন। তাঁদের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়।

সেনাবাহিনীর ১১ পদাতিক বিগ্রেডের ৪২ (বিয়ার) দোয়ারাবাজার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমদ জানিয়েছেন, অভিযানকালে প্রায় ১২ হাজার কেজি কমলা, ৪ হাজার ২০০ কেজি চিনি ও চোরাই কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চিনি-কমলা জব্দ, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০১:৪৩:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪