মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ইবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেলেন ড. রোকসানা মিলি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৩:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৮২৪ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি,সুবংকর রায় (শুভ)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এটি জানা যায়।

অফিস আদেশ সূত্র মতে , সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে যোগদান করায় তাকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলিকে আগামী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

আজ দুপুরে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলিকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদ একটু বেশি সংখ্যক বিভাগ রয়েছে। এক্ষেত্রে অনেক বিভাগে ক্লাস রুম ও শিক্ষক সংকট দেখা যায় সেগুলো প্রশাসনকে সামর্থ্য অনুযায়ী এই সংকট কাটিয়ে ওঠার পরামর্শ দিব। ডিন পদটা আসলে একাডেমিক কার্যক্রমের সাথে সম্পর্কিত। আমি একজন ডিন নয় বরং শিক্ষক। আমি বিভিন্ন বিভাগের শ্রেণি কার্যক্রম থেকে শুরু করে একাডেমিক লেভেলের কাজগুলো মনিটরিং করব। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ইবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেলেন ড. রোকসানা মিলি

আপডেট সময় : ০১:০৩:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪