মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের এক সদস্যের ছুরিকাঘাতে রয়েল ওরফে হৃদয় (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় চার জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে তাদের নাম জানা সম্ভব হয়নি।

ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে গাবী হিফজুল কুরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের অদূরে বসা অস্থায়ী দোকানের সামনে এ ঘটনা ঘটে। কী নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হৃদয় বনগাবী গ্রামের আক্কাছ মিয়ার দ্বিতীয় ছেলে। ঘটনার পরপরই হৃদয়কে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গুরুতর আহত নিজগাবী গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাবু ও মজিবুর রহমানের ছেলে অন্তরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও স্থানীয়রা বলেন, ঘটনার পরও ওয়াজ চলমান ছিল।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন নিহত

আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪