বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

শিক্ষার্থী হত্যা: সাবেক মন্ত্রী ফারুক খানসহ ৪ জন রিমান্ডে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪১:৪০ অপরাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি থানার শিক্ষার্থী শামীম হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানসহ চারজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যরা হলেন— সাবেক সংসদ সদস্য সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ৫ দিনের করে পুলিশ রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, আসামিদের সরাসরি ইন্ধনে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদঘাটনসহ আরও কারা কারা হত্যাকাণ্ডে জড়িত তা জানতে রিমান্ডের প্রয়োজন।

তবে আসামি পক্ষের আইনজীবী জানান আসামিদের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ নেই।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আসামিদের স্বৈরাচারের দোসর উল্লেখ করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত তাদের প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগেও একাধিক মামলায় ফারুক খান, সাদেক খান, তানভীর সৈকত, হাসিবুর রহমান মানিক রিমান্ডে ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

শিক্ষার্থী হত্যা: সাবেক মন্ত্রী ফারুক খানসহ ৪ জন রিমান্ডে

আপডেট সময় : ০১:৪১:৪০ অপরাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪