মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাদারীপুরে এক নারীর জরায়ুতে ভুল অস্ত্রোপাচারে মৃত্যু শয্যায়, হাসপাতালে স্বজনদের ক্ষোভ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৬:৩৮ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলার নুর জেনারেল হাসপাতালে এক নারীর জরায়ু টিউমারে ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। এর ফলে মৃত্যুশয্যায় রয়েছে রোগী। ফলে ওই নারীর স্বজনরা দোষীদের বিচারের দাবিতে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে ভিড় করে ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে উন্নত চিকিৎসার মাধ্যমে ওই নারীকে সুস্থ করার দাবিও তোলেন।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দুর্গাবদ্দি গ্রামের রিপন বেপারীর স্ত্রী মিনা বেগমের জরায়ুতে টিউমার ধরা পড়ে। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে নুর জেনারেল হাসপাতালে আসেন। তখন হাসপাতালে ইমরান খান নামে এক চিকিৎসক অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করানোর আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন।

সেই কথা অনুযায়ী রিপন বেপারী টাকা দিয়ে অস্ত্রোপচারের জন্য রাজি হয়। পরে রাত ৯টার দিকে ওই নারীর জরায়ুতে টিউমারের অস্ত্রোপচারের চেষ্টা করেন ওই চিকিৎসক। কিন্তু টিউমারটি বড় আকারের হওয়ায় চিকিৎসক অপূর্ব মল্লিক অস্ত্রোপচারের মাঝপথে অপারগতা প্রকাশ করেন। এতে বিপাকে পড়েন ওই নারী। পরে ক্ষতস্থানে সেলাই দিয়ে তড়িঘড়ি করে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার্ড করেন।

কিন্তু ততক্ষণে ওই নারী জীবন-মরণ সন্ধিক্ষণে চলে যায়। এই ঘটনার পর চিকিৎসক ইমরান ও অপূর্ব মল্লিক পালিয়েছেন বলে জানা গেছে।
শনিবার দুপুরে ওই মহিলার স্বজনরা হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী রিপন বেপারী বলেন, ‘আমার স্ত্রীকে ভুল করে অর্ধেক অপারেশন করে ডাক্তাররা সবাই চলে গেছে। এখন সে মৃত্যুর মুখে। কিন্তু কাউকে পাচ্ছি না। হাসপাতালের লোকজন যদি অপারেশন করাতে না পারতো, তাহলে কেন তারা অপারেশন করতে গেলো। আমার এই ক্ষতিপূরণ কে দিবে। আমি এদের বিচার ও শাস্তি দাবি করি।’

তবে নুর জেনারেল হাসপাতালের ম্যানেজার অপূর্ব হালদার বলেন, ‘অপারেশন করতে গেলে দেখা যায়, টিউমারটি বড় হয়ে গেছে। ফলে আর অপারেশন করা সম্ভব হয়নি। এটা ঢাকার পিজিতে করাতে হবে। আমরা রোগীকে রেফার্ড করে দিয়েছি। কিন্তু তারা আমাদের ভুল চিকিৎসা হয়েছে বলে দাবি করেছে। তাই আমাদের দায়িত্বেই পিজিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তার উন্নত চিকিৎসা করা হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

মাদারীপুরে এক নারীর জরায়ুতে ভুল অস্ত্রোপাচারে মৃত্যু শয্যায়, হাসপাতালে স্বজনদের ক্ষোভ

আপডেট সময় : ০৭:৪৬:৩৮ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪