মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোলার শব্দে ফের অশান্ত টেকনাফ সীমান্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যেই তীব্র লড়াইয়ে মর্টারশেল এবং গোলার বিস্ফোরণে ফের কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। শনিবার ভোর থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

উপজেলার শাহপরীর দ্বীপ, নোয়াপাড়া, সাবরাং এবং পৌরসভা এলাকার মানুষ বেশি আতঙ্ক ও ভয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের মংডু শহরে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়ে চলেছে। মর্টারশেল, শক্তিশালী বোমা ও গ্রেনেড বিস্ফোরণের বিকট শব্দ সীমান্ত এলাকার জনজীবনকে আতঙ্কিত করে তুলছে।

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, রাতে গোলাগুলির শব্দে সীমান্তে বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, ‌‘সীমান্তে প্রায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত দিয়ে যাতে অনুপ্রবেশ না ঘটে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার সুযোগে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানো হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

গোলার শব্দে ফের অশান্ত টেকনাফ সীমান্ত

আপডেট সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪