মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক বাবু গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৪:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আহ্বায়ক আতাউস ছামাদ বাবুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতাউস ছামাদ উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুর রউফ মেম্বারের ছেলে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেন আতাউস ছামাদ বাবু। ৪ আগস্ট তার নেতৃত্বে মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর চালানোর অভিযোগ আছে। তার বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় মামলাও রয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার উপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক বাবু গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৪:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪