মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সড়কে ৩০ গাড়ি আটকে যাত্রীদের মালামাল লুট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪২:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

অস্ত্রধারী ২০-২২ জনের ডাকাতদল অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্য মালামাল লুটে নিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়ইগাছতলা এলাকায় আন্দিউড়া-বানেশ্বর সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অস্ত্রধারী ২০-২২ জনের ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে বড়ইগাছ তলায় গাড়ি থামানো শুরু করে। রাত ১০টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়।

রাত সাড়ে ১২টায় মাধবপুরের বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহর লাল শাহাজীর মোবাইল নম্বরে কল দিলে তার ছেলে সুজন শাহজী কথা বলেন।

এদিকে, ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন, মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল হক।

আহতদের মধ্যে তমা সূত্রধর ও ফজল হকের সঙ্গে কথা বলে জানা যায়, তমার আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও ফজল হকসহ মোট তিনজনের তিনটি মোটরসাইকেল লুটে নেয় ডাকাতদল।

স্থানীয়রা জানান, টানা প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ডাকাতদল লোকজনকে মারধর করে মালামাল লুটে নেয়।

এ ব্যাপারে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম সালিমুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

সড়কে ৩০ গাড়ি আটকে যাত্রীদের মালামাল লুট

আপডেট সময় : ০৯:৪২:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪