মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁয় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৯:১৭ অপরাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৭৫১ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পুলিশ লাইনস মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান।

ডিআইজি মো. আলমগীর রহমান তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান পরিস্থিতিতে অপরাধ দমন করা গেলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। তবে এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, “সামাজিক নিরাপত্তা ফিরিয়ে আনতে বৈষম্য দূর করতে হবে এবং পারিবারিক বন্ধন আরও শক্তিশালী করতে হবে।”

পুলিশের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং এখন প্রতিটি অপরাধের রহস্য উদঘাটিত হচ্ছে। অপরাধীরা ধরা পড়ছে, এবং পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না।” ডিআইজি আরও বলেন, “নতুন নতুন ইস্যু সৃষ্টি করে দেশবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

সভায় তিনি দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে এবং পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এছাড়াও, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) কুতুব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, সাবেক জেলা সভাপতি নজমুল হক সনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা সভাপতি আশরাফুল ইসলাম, জামায়াতের আমীর আব্দুর রাকিব, জেলা জজ কোর্টের পিপি এজেডএম রফিকুল ইসলাম এবং সমাজিক সংগঠনগুলোর নেতারা।

এছাড়াও, সমাবেশে উপস্থিত ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র, যুব জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ইমরুল আখিয়াড় পরাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন ও রিয়াদুস সালেহীন।

এর আগে, ডিআইজি মো. আলমগীর রহমান নওগাঁ সদর মডেল থানার কার্যক্রম পরিদর্শন করেন এবং পুলিশের কর্মকাণ্ডের খোঁজখবর নেন।  এই ধরনের সুধী সমাবেশগুলো নওগাঁর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

নওগাঁয় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৯:১৭ অপরাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪