বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৯:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান কবির (৩৯) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীপুরা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কবির লক্ষীপুরা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন থানায় ডাকাতির ১০টি মামলা এবং আরও ২টি অন্যান্য মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন। তিনি জানান, “কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াতেন। তবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ জানায়, কবির ফরিদপুর কোতোয়ালি থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে কোর্টে হাজির হওয়ার পর ৫ আগস্ট হাজত ভেঙে পালিয়ে যান। দীর্ঘদিন ধরে পলাতক থাকা কবিরকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর কবিরকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোরও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৯:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪