বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা বন্ধুমিতালী ফাউন্ডেশন, প্রতিবাদে মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নওগাঁয় বন্ধুমিতালী ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুর গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী
গ্রাহক পরিবাররা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে প্রায় ২ শতাধিক গ্রাহক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধনে  ভুক্তভোগীরা জানান, নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোস্ট অফিস পাড়া এলাকায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। জামানতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা দিতেন প্রতিষ্ঠানটি।

জেলার ১১টি উপজেলা সহ বিভিন্ন স্থানে এ সংস্থার শাখা রয়েছে। উচ্চ মুনাফার ফাঁদে পড়ে গ্রামের সহজ-সরল শত শত মানুষ কোটি কোটি টাকা আমানত রাখে। গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আঁধারে সাড়ে ৫ হাজার গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে একবুক হতাশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ মানববন্ধনে গ্রাহকরা বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুর গ্রেপ্তার দাবি জানান। এসময় ভুক্তভোগী শারমিন আক্তার, এমামুল হক, আব্দুল জলিল, সামসুর রহমান, নাসরিন আক্তার, মাসুদা, মনসের সহ অন্যান্যরা বক্তব্য দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা বন্ধুমিতালী ফাউন্ডেশন, প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪