মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিজিবির হাতে আটক ৩৬

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৭৭৫ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন: অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক দালালসহ মোট ৩৫ জন বাংলাদেশী নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন।

আটকদের মধ্যে ১২ জন নারী, ৮ জন শিশু এবং ১৫ জন পুরুষ রয়েছেন। এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছেন একজন ভারতীয় নাগরিক।

গত সোমবার থেকে শুরু করে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল জোরদার করে মহেশপুর উপজেলার মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোশালপুর, পলিয়ানপুর এবং শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তাঁরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন ভারতীয় নাগরিককে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা হতে এ পর্যন্ত সর্বমোট ১১৪ জনকে আটকের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিজিবির হাতে আটক ৩৬

আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪