মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ২৪৫০ মিটার বৈদ্যুতিক তার চুরি, সেচ বন্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৬:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৮২০ বার পড়া হয়েছে

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি পাড়ায় ১৫টি বৈদ্যুতিক খুঁটি থেকে ২ হাজার ৪৫০ মিটার তার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গভীর নলকূপ থেকে সেচ দেয়াও বন্ধ হয়ে গেছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে বেলগাছি পাড়ায় ৪৪০ ভোল্টের বিতরণ লাইনের এ তার চুরি হয়।

চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলগাছি পাড়ায় ৪৪০ ভোল্টের বিতরণ লাইন থেকে তার চুরির ঘটনা ঘটেছে। ১৫টি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব প্রায় আধা কিলোমিটার। এসব খুঁটি থেকে ২৪৫০ মিটার তার চুরি হয়েছে।

এ ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সেচ কাজে ব্যবহৃত একটি পানির পাম্পও বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, এ এলাকায় প্রায় ২০০ বিঘা জমিতে ফসল চাষ হয়। সেচ বন্ধ থাকায় ফসল চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সদর থানার এসআই আকতার বলেন, তার চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি হওয়া তার উদ্ধার ও চোর শনাক্তে কাজ করছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

চুয়াডাঙ্গায় ২৪৫০ মিটার বৈদ্যুতিক তার চুরি, সেচ বন্ধ

আপডেট সময় : ০৬:৩৬:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪