বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মাদক সেবনের টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার চেষ্টা ছেলের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪০:১৮ অপরাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৮৩৭ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় মাদকের টাকা না পেয়ে ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত মা মর্তুজা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে মর্তুজা বেগমের বড় ছেলে আরিফ মিয়া ছোট ভাইয়ের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেছে।  পুলিশ অভিযুক্ত আটক মোকছেদুল ইসলামকে (২৭) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের দক্ষিণ বেতগাড়ি বালাপাড়া গ্রামের হবিবর রহমানের স্ত্রী মর্তুজা বেগমের ছোট ছেলে মোকছেদুল ইসলাম মাদকাসক্ত। প্রায়ই সে তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করতো। রবিবার বিকেলে মোকছেদুল তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। এতে মর্তুজা বেগম অস্বীকৃতি জানালে মোকাছেদুল ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। এ সময় মর্তুজা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেই সাথে মোকছেদুলকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গঙ্গাচড়া থানার ওসি আল এমরান বলেন, বড় ছেলে আরিফ মিয়া ছোট ভাইয়ের বিরুদ্ধে মা মর্তুজা বেগমকে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। মোকছেদুলকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মাদক সেবনের টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার চেষ্টা ছেলের

আপডেট সময় : ০৮:৪০:১৮ অপরাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪