বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

টুঙ্গিপাড়ায় মূল্য তালিকা না থাকায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।

গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামিম হাসান জানান, বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পন্য পাওয়ায় ৯ জন ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়, পাকা রশিদ সংরক্ষণ সহ দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়।

তিনি আরও জানান, জনগণ যাতে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সেই কারনে নিয়মিত বাজার মনিটরিংয়ের কাজ অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

টুঙ্গিপাড়ায় মূল্য তালিকা না থাকায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪