বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

আবাসিক হোটেলে ‘গোপন বৈঠক’, ১৯ ইউপি সদস্য গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৪:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৮০৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের কলাতলীতে ইউনি রিসোর্ট নামে একটি আবাসিক হোটেল থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা গোপন বৈঠক করছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে হোটেলটির সম্মেলন কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলার নয়টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ওই ইউপি সদস্যরা। একপর্যায়ে পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। ঘণ্টাব্যাপী পুলিশ হল রুম ঘেরাও করে রাখে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছে–এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে যায় পুলিশ। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও মামলা থাকায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ বলেন, জেলার ইউপি সদস্যের নিয়ে গঠিত সংগঠন মেম্বারস অ্যাসোসিয়েশনর আলোচনা সভা ছিল। আমরা প্রায় ৭০ জনের মতো ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সেখানে দেশের ক্লান্তিকালে কীভাবে কাজ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ঢুকে গ্রেপ্তার করে।

এদিকে হোটেল ঘেরাও করে অভিযান চালানোয় জনমতে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক পর্যটককে হোটেল কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

আবাসিক হোটেলে ‘গোপন বৈঠক’, ১৯ ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৪:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪