রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি সপ্তাহে এই নিয়ে ৩২ জনের প্রাণহানি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৫:০১ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৭৯১ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে ৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন রোগী। চলতি বছর ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া বাকি দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫০১ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৬৫ হাজার ২৯৪ জন ছাড়পত্র পেয়েছে।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি সপ্তাহে এই নিয়ে ৩২ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৮:০৫:০১ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪