বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চট্টগ্রামে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৮৩৪ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় চুরির আপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ৪ বছর পর ঘটনার সাথে জড়িত মোঃ হোসাইন প্রকাশ হোসেন (৪১) নামে একজনকে গ্রেফতার করে পিবিআই চট্টগ্রাম।

আজ শুক্রবার (৮ নভেম্বর) পিবিআই সূত্রে নিশ্চিত করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকালে সাতকানিয়া থানাধীন কফিরের পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ হোসাইন প্রকাশ হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌর সভার পশ্চিম ছিটুয়া পাড়ার মৃত সোলাইমানের ছেলে।

পিবিআই সূত্র আরও জানায়, ২০২০ সালের মার্চ মাসের ৩ তারিখের ঘটনায় ভিকটিম হানিফকে জরুরি কথা আছে বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে অনু ফকিরের দোকানের কাছাকাছি বিল্যাপাড়া রোডে গাছ বাগান এলাকায় গাছে বাটাম দিয়ে মারধর করে গুরুতর জখক করা হয়।

এতে ভিকটিমের দুই পায়ের হাটুর নীচে ভেঙে যায়। স্থানীয় কমিশনার খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।

সাতকানিয়া পুলিশ ভিকটিম হানিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করে ভিকটিমের স্ত্রী।

গ্রেফতার ওই আসামি মামলার এজহারনামীয় ১নং আসামি। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অবহ্যাহত আছে এবং মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক মোঃ বাবুল আকতার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চট্টগ্রামে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪