বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

জীবননগরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৭৯৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ আব্দুল বাছেদ (৪০) নামের একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (‌র‍্যাব)।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের মেসার্স অংগন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল বাছেদ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের তৈয়ব আলীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাত ২টার দিকে জীবননগর থানাধীন মেসার্স অংগন ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় আব্দুল বাছেদ নামের একজনকে আটক করে তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১২০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল, ২ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোন। জব্দকৃত আলামতসহ আটক আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

জীবননগরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪