বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গা ডাকাত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১০:১৭ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটক মো. আলম (১৯) উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফে নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে হাতে ছোট একটি ব্যাগসহ এক ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এতে বিজিবির সদস্যরা ওই ব্যক্তিকে থামার জন্য নির্দেশ দিলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশিয় তৈরি ১টি বন্দুক, ৫ টি গুলি ও ১টি গুলির খালি খোসা।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে তিনি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। সে ইতোপূর্বে টেকনাফের বিভিন্ন মার্কেট, দোকান ও বাড়ী-ঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গা ডাকাত

আপডেট সময় : ১২:১০:১৭ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪