বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সিংগাইরে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক ২

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৮:৩০ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে বিদেশি পিস্তল,ইয়াবা ট্যাবলেট (মাদক) ও নগদ টাকাসহ ২ জনকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ঘোনাপাড়া) এলাকা থেকে তাদের আটক করেন।

রবিবার (৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন-ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া নিশান বাড়ি এলাকার মৃত.জহিরুল ইসলামের ছেলে মো.শাহিনুর ইসলাম (২৯) ও একই জেলার ধামরাই থানার কালামপুর মধ্য পাড়া এলাকার মো.মোতালেবের ছেলে মো.সুমন মিয়া (২১)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বড়বাকা এলাকার মাদককারবারি কোহিনুর ইসলাম ওরফে কহি (৩৪) নিকট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বহিরাগত শাহিন ও সুমন ইয়াবা ট্যাবলেট (মাদক) বিক্রি করতে আসেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশ খবর দেন। খবর পেয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.নাজমুল হাসান ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপ-পরিদর্শক মো.ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে আটক করেন। পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২শ ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৫ হাজার ৮ শ ৫০ টাকা উদ্ধার করেন। এসময় স্থানীয় মাদককারবারি কোহিনুর পালিয়ে যেতে সক্ষম হন।

আটককৃত ২ জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের তথ্য অনুযায়ী উপজেলার বড়বাকা দক্ষিণ পাড়া সরস মার্কেট সংলগ্ন জনৈক আব্দুল হাকিম ওরফে হাকির বাড়ি পূর্ব পাশে ঘাস ক্ষেতে তাদের লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও আগ্নেয়াস্ত্র আইনে পৃথক ২ টি মামলা হয়েছে।

তিনি আরো বলেন, সুযোগ্য জেলা পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মো.বশির আহমদ এর দিক নির্দেশনায় আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলছে চলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সিংগাইরে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক ২

আপডেট সময় : ০৮:৫৮:৩০ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪