বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

৯০০ বস্তা ভারতীয় চিনিসহ বিপুল পরিমাণ টাকা জব্দ, আটক ৪

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩২:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৮২৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি ও নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী।

এ সময় ৪ পাচারকারীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি এবং ৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। এ ছাড়াও অপর একটি স্থান থেকে ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চিনি মজুত করে বাজারে বিক্রি করত। এজন্য প্রথমে তারা ভারতীয় বস্তা থেকে চিনি বের করে দেশীয় কোম্পানি ‘ফ্রেস’-এর লোগো সম্বলিত বস্তায় ভরে সেটি সীলগালা করে দিত। পরে ফ্রেস কোম্পানির চিনি বলে বাজারে বিক্রি করা হতো।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানের সময় বস্তা সেলাই করা ও টাকা গুণার মেশিন জব্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

৯০০ বস্তা ভারতীয় চিনিসহ বিপুল পরিমাণ টাকা জব্দ, আটক ৪

আপডেট সময় : ০৮:৩২:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪