বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে সাবেক এমপি লতিফকে আদালতে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৮:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৮৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় লতিফকে। এ সময় তাঁকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। রিমান্ড শেষে পুনরায় তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

পিপি বলেন, ডবলমুরিং থানার মো. আলম হত্যা মামলায় সাবেক এমপি এমএ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ডবলমুরিং থানার পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে আনন্দ মিছিল বের করা হয়। বিপরীতে কিছু দুষ্কৃতিকারী অস্ত্র নিয়ে নগরের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, গুলি ও অগ্নিসংযোগ করে।

এ সময় মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ দুষ্কৃতিকারীদের ছোড়া গুলি লাগে মো. আলমের মাথায়। পরে মো. আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু ও মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে সাবেক এমপি লতিফকে আদালতে

আপডেট সময় : ০৮:২৮:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪