বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

মেঘনায় ইলিশ ধরায় ৯ জেলের বিনাশ্রম কারাদন্ড

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২২:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৮১৮ বার পড়া হয়েছে

প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায়  নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ১৪ জেলের মধ্যে ৯জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর বাকী ৫ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার  রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৪জন জেলেকে আটক করেন। এর মধ্যে ৫ জেলের ৭ দিনের এবং ৪ জেলের ১০ দিনের সশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়াও বাকী ৫জন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এছাড়াও অভিযানের জেলেদের হেফাজতে থাকা ৩টি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা, ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্টজাল এবং ৩৩ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ফেলাসহ নৌকাগুলো কোস্টগার্ড হেফাজতে রয়েছে। আর জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

মেঘনায় ইলিশ ধরায় ৯ জেলের বিনাশ্রম কারাদন্ড

আপডেট সময় : ১২:২২:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪