মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ ৩ জন আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২০:৩১ অপরাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৮০৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ইটালি তৈরী একটি অত্যাধুনিক ম্যাগজিন ও পিস্তলসহ ৩ জনকে আটক করেছে মেহেরপুর অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় জনৈক বাবলুর বাড়ি পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে আওয়ামীলীগ সমর্থক কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম(৩২), দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে পেশাদার চোর এনামুল হক (৩৫) এবং একই গ্রামের মিন্টু আলীর ছেলে বিএনপি সমর্থক সাইফুল ইসলাম (৩২)।

বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ এই তিনজনকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, দারিয়াপুর গ্রামের আটক এনামুল হকের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। সে এর আগেও এলাকায় কয়েকটি দোকানে চুরি করে ধরা পড়েছিল। এনিয়ে তার বিরুদ্ধে একাধিকবার শালিস বৈঠক ও জরিমানা করা হয়েছে।

মেহেরপুর সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গেলোরাতে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে একটি টিম মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামের সাইফুল ইসলাম, একই উপজেলার দারিয়াপুর গ্রামের এনামুল হক ও অপর সাইফুল ইসলামকে আটক করে। তাদের আটকের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অস্ত্রের কথা স্বীকার করেন। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকার ছেলে বাবলুর বাড়ির পাশ থেকে ইটালি তৈরি ম্যাগাজিনসহ একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেন।

এঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ ৩ জন আটক

আপডেট সময় : ১২:২০:৩১ অপরাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪