রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১২৯৮

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৩:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৮৫১ বার পড়া হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা। অন্য ব্যক্তির বাড়ি চট্টগ্রামে। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৯৮ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৪৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও এক হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন চট্টগ্রামের বাসিন্দা।

চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪৭ জনে দাঁড়িয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১২৯৮

আপডেট সময় : ০৮:১৩:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪