মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাটবোয়ালিয়ায় সকালবেলা দুর্ধর্ষ চুরি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৪:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৭৫৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারের রোজি টেলিকমের সাটার ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে দোকানের সার্টারের নিচ দিয়ে অভিনব কায়দায় ভেতরে প্রবেশ করে এক যুবক এই চুরির ঘটনা ঘটায়। সকাল ৯টার দিকে দোকান খুলতে গিয়ে ক্যাশবাক্স ভাঙা, মোবাইল ফোন ছড়ানো ছিটানো অবস্থায় দেখা গেলে চুরির বিষয়টি সামনে আসে।

রোজি টেলিকমের মালিক মজিবুল ইসলাম রকি বলেন, সকাল ৯টার দিকে আমার ছোট ভাই রকিবুল ইসলাম রনি দোকানে গেলে কাঁচের র‌্যাকে থাকা কিছু ক্যাশ কার্ড ছড়ানো, অ্যান্ড্রয়েড ফোনের শোকেস ফাঁকা এবং ক্যাশবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখে। এছাড়া দোকানের পিছনের সার্টারের দুটি তালাও খোলা ছিল। এসময় সিসি টিভি ফুটেজ চেক করলে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবককে দোকানে ঢুকে মালামাল লুট করতে দেখা যায়। সে অন্তত দশ লাখ টাকার বিভিন্ন ব্যান্ডের মোবাইল চুরি করে নিয়ে গেছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চোরকে সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’

দোকানের সিসি টিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫ মিনিটে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক যুবক দোকানের মধ্যে প্রবেশ করে। তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগে মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে ৭টা ২৭ মিনিটে দোকান থেকে বের হয়ে যায়। এদিকে, সকাল বেলা এই অবিশ্বাস্য চুরির ঘটনায় হাটবোয়ালিয়া বাজারের ব্যবসায়ীরা হতবাক হয়ে পড়েন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

হাটবোয়ালিয়ায় সকালবেলা দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ১২:১৪:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪