বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫১:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

আরও চারটি খাত সংস্কারে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনগুলো হলো, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক বিষয়ক কমিশন ও নারী বিষয়ক কমিশন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

এর মধ্যে, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন ড. এ কে আজাদ খান, গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদ, শ্রমিক বিষয়ক কমিশনে সৈয়দ সুলতান আহমেদ এবং নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরীন পারভিন হক। আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিশন ঘোষণা করা হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ভেরিফায়েড তালিকা হয়েছে। এর বাইরেও আরেকটি তালিকা করা হচ্ছে। আন্দোলনের সময় তৎকালিন সরকারের নির্দেশে হাসপাতাল থেকে অনেক কাগজপত্র সরিয়ে নেয়া হয়েছে। এর সাথে জড়িতদেরও শাস্তির আওতায় আনা হবে।

আগামী সপ্তাহে আহতদের পুনর্বাসনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে জানিয়ে তিনি বলেন, যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন তাদেরকে সেখানে পাঠানো হবে। আহতদের চিকিৎসায় কোনও শৈথিল্য সহ্য করা হবে না। যেসকল বেসরকারি হাসপাতাল আহতদের কাছ থেকে টাকা নিয়েছে তা ফেরত দিতে হবে। অন্যথায় সরকারিভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এর আগে, রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সেগুলো হলো, সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও দুদক সংস্কার কমিশন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

আপডেট সময় : ০৭:৫১:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪