রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

পাঁচ শতাধিক নিউরোসার্জারি সম্পন্ন করলো এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৫:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৮১৭ বার পড়া হয়েছে

মানুষের মেরুদণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটি সুস্থ থাকা মানে সার্বিকভাবে সুস্থ থাকা। এজন্য লো-ইম্প্যাক্ট ব্যায়াম, দীর্ঘক্ষণ বসে না থাকা এবং হাইড্রেটেড থাকা উচিত। এই সাধারণ পদক্ষেপগুলো সময়ের সাথে সাথে মেরুদণ্ডের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে।

বুধবার (১৬ অক্টোবর) বিশ্ব মেরুদন্ড দিবস ২০২৪ উপলক্ষ্যে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম পাঁচ শতাধিকেরও বেশি নিউরোসার্জারি সফলভাবে সম্পন্ন হবার পর এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেরুদন্ডের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দৈনন্দিন জীবনে মেরুদণ্ড-বান্ধব জীবনযাপনে সবাইকে উত্সাহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সিওও সামির সিং, নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান, সিনিয়র কনসালটেন্ট ডা. আমিনুর রহমান (আজাদ), নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন, কনসালটেন্ট ডা. সোমেন চৌধুরী, অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. রাহুল ভান প্রমুখ।

সামির সিং বলেন, পাঁচ শতাধিক নিউরোসার্জিক্যাল কেইস সাফল্যের সাথে সম্পূর্ণ করার অর্জন আমাদের উদ্ভাবন, শ্রেষ্ঠত্ব ও রোগীর নিরাপত্তায় অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। চট্টগ্রামবাসীকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর।

ডা. মো. আনিসুল ইসলাম খান বলেন, মানুষের মেরুদণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটি সুস্থ থাকা মানে সার্বিকভাবে সুস্থ থাকা। বিশ্ব মেরুদণ্ড দিবসে সবার প্রতি আহ্বান, মেরুদন্ডের যত্ন নিন, দৃঢ়তার সাথে বাঁচুন।

ডা. আমিনুর রহমান (আজাদ) বলেন, প্রতিটি রোগীই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কেইস আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে। এই অসাধারণ সাফল্যের পেছনে হাজারো নিরলস কর্মঘন্টা, সর্বোচ্চ মানের যত্ন ও সহানুভূতিশীল দায়িত্ববোধ রয়েছে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

পাঁচ শতাধিক নিউরোসার্জারি সম্পন্ন করলো এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

আপডেট সময় : ০৯:০৫:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪