বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বিচারপতি গোলাম মর্তুজাকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনালের তিন বিচারপতি নিয়োগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৮০৫ বার পড়া হয়েছে

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তিন বিচারপতি নিয়োগের অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়। ট্রাইব্যুনালের বাকি দুজন হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

আজ সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুইজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করেছি। এই আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এছাড়া সদস্য হিসেবে আছেন হাইকোর্টের আরেকজন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

এ মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার কাজ শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, বিচারিক কাজ অচিরেই শুরু হবে। জুলাই বিপ্লবের ঘটনায় যে নির্মম অপরাধ হয়েছে সেটার বিচার এখানেই হবে।

আসিফ নজরুল আরও বলেন, বিচার কাজের সুবিধার জন্য আরও বিচারক নিয়োগের প্রয়োজন হলে তা দেয়া হবে। যদি ট্রাইব্যুনাল ১ বা ২ করতে হয়, সেটাও করবে সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বিচারপতি গোলাম মর্তুজাকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনালের তিন বিচারপতি নিয়োগ

আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪