বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

৪৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর ধানমন্ডি থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে এ বিষ উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের প্রধান উপকমিশনার মাসুদুর রহমান। তাৎক্ষণিকভাবে আটককৃত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে ধানমন্ডি এলাকায় এক ব্যক্তির কাছে অবৈধভাবে রাখা সাপের বিষ রয়েছে। এর ভিত্তিতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে বিষসহ তাকে আটক করা হয়।
উপকমিশনার মাসুদুর রহমান আরো বলেন, গোয়েন্দারা ধারণা করছেন আটককৃত ব্যক্তি বিষ চোরাচালানের সঙ্গে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

৪৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার !

আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭