বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশন নিয়ে বিতর্ক, জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস ডিসির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২১:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৮০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দুটি গান পরিবেশ করে চট্টগ্রাম কালচারাল একাডেমির কয়েকজন সদস্য। গান দুটির খণ্ডাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটিকে ইসলামী ভাবধারার সঙ্গীত ভেবে প্রতিবাদ শুরু করে হিন্দু ধর্মাবলম্বীরা।

জানা গেছে, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি মঞ্চে গান পরিবেশন করে। অপ্রীতিকর এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে পূজা উদযাপন পরিষদ। অনুমতি প্রদানের জন্য সজল দত্তকে কমিটি থেকে বহিষ্কারের ঘোষণা দিয়ে পরিস্থিতি সামাল দেন সংগঠনের নেতারা।

ঘটনার পর পরই জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। ঘটনার সাথে জড়িতদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।

তিনি বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত, তারা যতই ক্ষমতাবান হোক না কেন ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার হবে। আজ রাতের মধ্যেই তাদের নামে মামলা হবে বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনায় ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ উঠলেও বিষয়টি অস্বীকার করেছে সংগঠনটি। পাশাপাশি এ ঘটনার নিন্দাও জানিয়েছে ছাত্রশিবির।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, এই ঘটনার নিন্দা জানায় ছাত্রশিবির। ওই পূজামণ্ডপে আমাদের কেউ যায়নি। তাই চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, এর সঙ্গে শিবির জড়িত নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশন নিয়ে বিতর্ক, জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস ডিসির

আপডেট সময় : ০৮:২১:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪