বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মেঘনায় বালু উত্তোলন করায় ড্রেজারসহ গ্রেপ্তার ১৮

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর বাহেরচর এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ১৮ জন দুস্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার সকালে থেকে রাতে বাহেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার আসামিরা হলেন, ইউসুফ সিকদার, তৌহিদুল ইসলাম, রাশেদ ফকির, হৃদয় ব্যাপারী, ফারুক গাজী, মো. রনি, মো. বাহাদুর, মো. মুরাদ হোসেন, রাকিব, ওবায়েদুর, সোহেল হাওলাদার, মো. হেলাল, মো. হৃদয় মন্ডল, মো. সুজন মিয়া, মো. জাফর মীর, মো. দেলোয়ার, মো. শামীম মৃধা ও মো. কবির আহমেদ। এদের বাড়ি বরিশাল, ভোলা, খুলনা, রাঙ্গামাটি ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।

অভিযানে অংশগ্রহণকারী ও ঘটনায় দায়ের করা মামলার বাদী মোহনপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হেদায়েত উল্যাহ জানান, সরকারের কোনো অনুমতি ছাড়াই দুস্কৃতিকারী লোকজন মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলো। খবর পেয়ে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। পরে কোস্টগার্ড মোহনপুর আসলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় আজ মতলব উত্তর থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, জব্দ ড্রেজার ও বাল্কহেড এবং গ্রেপ্তার আসামিরা মোহনপুর ফাঁড়ি হেফাজতে আছে। তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মেঘনায় বালু উত্তোলন করায় ড্রেজারসহ গ্রেপ্তার ১৮

আপডেট সময় : ০৪:৪৭:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪