বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ওয়ান শ্যুটারগান ঠেকিয়ে ২ হাজার টাকা চাঁদা আদায়, আটক ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ৭৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় চাঁদাবাজির ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে একটি ওয়ান শ্যুটার গান ও চাঁদা আদায়ের ৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও মামলার নথি সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল ওয়াহিদ সরদার শহরের কাটিয়ায় শেখ মোমিনউদ্দিনের ভাড়া বাড়িতে বসবাস করেন। তার নিকট সাতক্ষীরা পৌর সভার উত্তর রাজারবাগান এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম খোকন, মৃত কাশেম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তাদের সহযোগী খায়রুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম গত কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

শনিবার ৫ অক্টোবর ওয়াহিদ সরদারকে ওয়ান শ্যুটারগান ও চাপাতি ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার নিকট থেকে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওয়াহিদ সরদার নিরুপায় হয়ে সাতক্ষীরা সেনাক্যাম্পে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে আটক করে। এসময় তাদের নিকট থেকে পিস্তল ও চাঁদা আদায়ের দুই হাজার টাকা সহ নগদ ৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করে।

এ ঘটনায় বাদী হয়ে আব্দুল ওয়াহিদ সরদার সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ওয়ান শ্যুটারগান ঠেকিয়ে ২ হাজার টাকা চাঁদা আদায়, আটক ৩

আপডেট সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪