সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে হাত খোয়ানো যুবকের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০০:০৫ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২০ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক ও খুলনা-সোনাডাঙ্গা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র মোল্লা তাসলিম উদ্দীনের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয। এর আগে গত ২২ সেপ্টেম্বর সকালে একটি নির্মাণকাজের সময় তিনি অসাবধানবশত ১১ কেভি ভোল্টেজের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন। এসময় স্থানীয়রা তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় ঘটনার দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ সেপ্টেম্বর তার ডান হাত বিচ্ছিন্ন করা হয়।

গতকাল রাত ১১টায় ঢাকা থেকে মোল্লা তাসলিম উদ্দীনের মরদেহ তার নিজ বাড়িতে পৌঁছায়। এসময় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। গতকাল রাতেই আন্দুলবাড়ীয়া কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আন্দুলবাড়ীয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা ও দালনকার্যে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

এদিকে, তাসলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে হাত খোয়ানো যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:০০:০৫ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪