সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি

চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার রেলপাড়া ও ফার্মপাড়ায় এ ঘটনাগুলি ঘটে। আহতদের মধ্যে তিনটি শিশু, একজন যুবক ও দুইজন বয়োবৃদ্ধ রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সূত্রে জানা গেছে, গতকাল রোববার কুকুরের কামড়ের ক্ষত নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নেন নান্টু (৪০), জুবায়ের (৬), আয়েশা (১০), জুবাইদা (১০), ফুরকান আলী (৬০) এবং মনোয়ারা (৫০)। সকলেই রেলপাড়া ও ফার্মপাড়ার স্থানীয় বাসিন্দা।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসানুজ্জামান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কুকুর কামড়ালে বা আঁচড় কাটলে যদি কোনো ক্ষত হয়, তবে তাৎক্ষণিক ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে ক্ষারযুক্ত সাবান দিয়ে ফেনা উঠিয়ে ধোয়া উচিত। এরপর যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিতে হবে।’ এদিকে, এমন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তার জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

আপডেট সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪