সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল চার স্কুলছাত্রীর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৩:১৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় মাইক্রোবাসের চাপায় চার স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো কমপক্ষে দুই জন। গতকাল রোববার সকালে জেলার খোকসা উপজেলার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলো, মারিয়া (১৪) ও তার বোন তানজিলা (১২), তাদের সহপাঠী যুঁথি খাতুন (১২) ও মিম খাতুন (১২)। মারিয়া ও তানজিলা খোকসার শিমুলিয়া গ্রামের পালন শেখের মেয়ে। যুঁথি শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে ও মিম একই গ্রামের হানিফের মেয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনায় মহাসড়কের পাশের পুকুরে মাইক্রোবাসটি উলটে পড়ে। এসময় বাসের ড্রাইভার পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার সীমানায় অবস্থিত বিলজানি কুঠিপাড়া জামে মসজিদে কুরআন পড়া শেষে সকাল সোয়া ৭টার দিকে শিক্ষার্থীরা দল বেঁধে বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অতিক্রমকালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিমের (১২) মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে চার-পাঁচ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে মারিয়া (১৪), তানজিলা (১২) ও যুঁথি খাতুন (১২) মারা যায়। নিহতদের মধ্যে দুই জন খোকসার শিমুলিয়া হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ও অপর দুই জন পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খোকসা থানা ও হাইওয়ে থানার বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল চার স্কুলছাত্রীর

আপডেট সময় : ০৩:৫৩:১৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪