সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে প্যানেল মেয়রসহ ৫ জনের নামে দুদকের মামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৭:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯১ বার পড়া হয়েছে

ঝিনাইদহে লাম্পগ্রান্টের টাকা আত্মসাতের অভিযোগে প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুসহ পাঁচজনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মামলাটি করেন দুদক জেলা কার্যালয়ে সহকারী পরিচালক বজলুর রহমান।

মামলার অন্য আসামিরা হলেন–মৃত রেখা চৌধুরীর ভাতিজা সৌভিক চৌধুরী, বোন রীতা চৌধুরী, আরেক বোনের স্বামী নিরঞ্জন পালিত ও সদর উপজেলার সাবেক মেডিকেল অফিসার ডা. শহীদুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ পরিবার কল্যাণ পরিদর্শিকা রেখা চৌধুরী সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক ভবনে ২০২১ সালের ১৬ জানুয়ারীতে অগ্নিদগ্ধ হন।

এরপর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জানুয়ারি মৃতবরণ করেন তিনি। ওই সময় নিরঞ্জন পালিতকে তার স্বামী সাজিয়ে লাম্পগ্রান্টের টাকা ছাড় করতে ২০২২ সালের ১০ এপ্রিল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও খুলনা বিভাগীয় কার্যালয়ে আবেদন করা হয়।

আবেদনপত্রের সঙ্গে দেওয়া রেখা চৌধুরীর মৃত্যুর পর মৃত্যু সনদে স্বামীর নাম পাল্টে লেখা হয় বিনয় কর্মকার। সনদটি সত্যায়িত করেন ডা. শহীদুর রহমান। কিন্তু ওয়ারিশান সনদে স্বামীর নাম নিরঞ্জন পালিত উল্লেখ করা হয়, যাতে সুপারিশ করেন কাউন্সিলর সাইফুল ইসলাম মধু। পরে বিভাগীয় কার্যালয়, জেলা হিসাবরক্ষণ অফিসের অনুমোদনের পর নিরঞ্জন পালিতের স্বাক্ষরে সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখা থেকে ৪ লাখ ৬৯ হাজার ৫শ টাকা উত্তোলন করা হয়।

তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান বাদী হয়ে মামলা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ঝিনাইদহে প্যানেল মেয়রসহ ৫ জনের নামে দুদকের মামলা

আপডেট সময় : ১০:২৭:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪