মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৭:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের ইম্প্যাক্ট হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চেক জালিয়াতির দুই মামলায় ১ বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার মৃত মোকসেদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলাম চট্টগ্রামের দুটি চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি। চট্টগ্রাম দায়রা জজ আদালত দায়রা মামলা নম্বর ৪১৪/২৩ এবং চট্টগ্রাম সিআর মামলা নম্বর ৩৫৭/২২। দীর্ঘদিন যাবত তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা এসে পৌঁছায় চুয়াডাঙ্গা সদর থানায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শহরের মালোপাড়ায় অভিযান চালান। অভিযানকালে ইম্প্যাক্ট হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয় সাইফুল ইসলামকে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৭:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪