মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ৯৯তম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৩:০২ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৪৬ বার পড়া হয়েছে

গত জুলাইয়ের চেয়ে আগস্টে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৬১টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৯তম। জুলাইতে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। তবে মোবাইল ইন্টারনেটের গতি কিছুটা বাড়লেও র‍্যাংকিংয়ে পরিবর্তন আসেনি।

ওকলার তথ্য বলছে, আগস্ট মাসে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল ৪৮ দশমিক ১৪ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ৪৭ দশমিক ৩১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ৫ মিলিসেকেন্ড।

গত আগস্টে বেড়েছে মোবাইল ইন্টারনেটের গতিও। তবে তাতে র‍্যাংকিংয়ে পরিবর্তন আসেনি। জুলাই মাসের মতোই মোবাইল ইন্টারনেটের গতিতে আগস্টে ৮৯তম অবস্থানে আছে বাংলাদেশ।

জুলাইয়ে দেশে সক্রিয় চারটি মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২৭ দশমিক শূন্য ৮ এমবিপিএস। আর আগস্টে গতি কিছুটা বেড়ে হয়েছে ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। একই সময়ে আপলোড স্পিড ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে, আগস্ট মাসের এ তালিকায় দুই ক্যাটাগরিতেই শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ব্রডব্যান্ড ইন্টারনেটে দেশটির ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড যথাক্রমে ২৯৭ দশমিক ৬২ এমবিপিএস ও ১৪৭ দশমিক ৫০ এমবিপিএস। আর মোবাইল ইন্টারনেটে দেশটির ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড যথাক্রমে ৩৯৮ দশমিক ৫১ এমবিপিএস ও ২৭ দশমিক ৬৫ এমবিপিএস।

প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তালিকায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটে দেশটির অবস্থান যথাক্রমে ২০ ও ৮৪ নম্বরে। আর পাকিস্তানের অবস্থান বাংলাদেশের পরে। তালিকায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটে দেশটির অবস্থান যথাক্রমে ১০১ ও ১৪৩ নম্বরে।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি কেমন, তা নিয়ে প্রতি মাসে স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ৯৯তম

আপডেট সময় : ০৯:৫৩:০২ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪