বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

গোপালগঞ্জে ৪২ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৪:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪২ বোতল দেশি ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। সোমবার রাতে জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ জানায়, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় ওই বাসার বিভিন্ন স্থান থেকে ১০ বোতল বিদেশি ও ৩২ বোতল দেশি কেরুর মদ উদ্ধার করা হয়।

এ সময় অবৈধ মদ রাখার দায়ে মাদক ব্যবসায়ী মো. সোহাগ চৌধুরী ও মোহাম্মদ আলী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।  পরে আসামি ও উদ্ধার করা মদ ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মদের ব্যবসা করে আসছিল। এঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বাড়ি গোপালগঞ্জ সদরের ওলপুর গ্রামে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

গোপালগঞ্জে ৪২ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:৫৪:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪