বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

গাজীপুরে বাসচাপায় নারী নিহতের ঘটনায় বাসে আগুন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫২:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহতের ঘটনায় উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

যাত্রীবাহী বাসটি বোর্ড বাজার পৌঁছলে অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয় ও অজ্ঞাত একজন আহত হয়। পরে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

পুলিশ জানায়, অজুফা (৫২) নামে এক নারী বাস চাপায় নিহত হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌউদা উত্তরপাড়া গ্রামের মো. ফজলুল হকের স্ত্রী।

বর্তমান ঠিকানা গাছা রোড, থানা গাছা গাজীপুর। গুরুতর আঘাতপ্রাপ্ত হইয়া মৃত্যুবরণ করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

গাজীপুরে বাসচাপায় নারী নিহতের ঘটনায় বাসে আগুন

আপডেট সময় : ০৭:৫২:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪