মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ফরম ফিলাপের টাকা আত্মসাৎ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৪:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে ২০২০ সালের আলিম পরীক্ষার ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা সম্প্রতি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিতভাবে টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন।

এতে অভিযোগ করা হয়েছে, করোনাকালে মন্ত্রণালয় আলিম পরীক্ষা নিতে না পারায় বোর্ড শিক্ষার্থীদের ফরম ফিলাপের আংশিক টাকা ফেরত দেয়। কিন্তু তখনকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। শিক্ষার্থীরা বারবার টাকা চাইলে তিনি ভয় দেখিয়ে বিদায় করেন।

এ বিষয়ে মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন জানান, তখনকার কোনো নথি মাদ্রাসায় নেই এবং কতজন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল বা টাকা ফেরত পেয়েছে কি না তিনি জানেন না।

শিক্ষার্থীদের লিখিত আবেদন অনুযায়ী, ২০২০ সালে ৩১ জন ছাত্র-ছাত্রী বোর্ডে ৪৫ হাজার ৩৪৫ টাকা জমা দেয়। পরীক্ষা না হওয়ায় সেই টাকা বোর্ড থেকে ফেরত দেওয়া হয়। তবে আরিফুজ্জামান তা শিক্ষার্থীদের ফেরত দেননি।

এ বিষয়ে জানতে আরিফুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, আরিফুজ্জামান দায়িত্বে থাকাকালে ১৩টি পদে ঘুসের বিনিময়ে প্রায় ৮০ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

শিক্ষার্থীদের ফরম ফিলাপের টাকা আত্মসাৎ

আপডেট সময় : ১১:৫৪:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪