মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পিতা-পুত্রসহ ৪ জনকে কুপিয়ে জখম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৮:৫০ অপরাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

বিয়ে কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে পিতা-পুত্রসহ ৪ জনকে মারাত্মকভাবে  আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল ২টার দিকে সদর উপজেলার বাড়ী বাথান দেওয়ান বাজার ও বাবলাতলা ছোট ব্রিজ নামকস্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সদর উপজেলার বাড়ীবাথান গ্রামের দুবাই প্রবাসী মামুন মুন্সি (৪২) ও তার ছেলে যশোর এমএম কলেজের শিক্ষার্থী সিফাত মুন্সি (২১) একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুল মণ্ডল (৪০) এবং ভবানীপুর গ্রামের মজিদ সাহার ছেলে বাদশা সাহা (৩০)। আহত বাদশা ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে মাস্টার্স পাস করে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত রয়েছেন।

জানা গেছে,রোববার দুপুর ২টার দিকে মোবাইল কেনার জন্য ভবানীপুর গ্রাম থেকে বাদশা মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে আবাসন পল্লীর বাবলাতলা ছোট ব্রিজের কাছে এসে পৌঁছালে আরও দুইটি মোটরসাইকেলে দুই সন্ত্রাসী তাকে গতিরোধ করে। দ্রুতগামী মোটরসাইকেলে থাকা অবস্থায় লোহার বড় দিয়ে তার মাথায় আঘাত করে। সে সময় রাস্তার উপর পড়ে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, নাক, হাতসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এর আগে বিয়ে কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সাথে বাড়ীবাথান দেওয়ান বাজারের লোকজনদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিতা-পুত্র ও দোকানদারসহ ৩জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ঝিনাইদহে পিতা-পুত্রসহ ৪ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৭:৩৮:৫০ অপরাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪