মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করা হবে: সৈয়দা রিজওয়ানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৬:০৬ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত অডিটোরিয়ামে আয়োজিত বিশ্ব নদী দিবস-২০২৪ উদযাপন এবং মার্ক এঞ্জেলো রিভার এওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের নদীগুলোকে রক্ষা করতে হবে। দখল হওয়া নদী পুনরুদ্ধার করতে হবে।

এ লক্ষ্যে আইনের কঠোর প্রয়োগ শুরু করা হবে। তবে এই কার্যক্রমে জনগণের সহযোগিতা প্রয়োজন। নদীকে দূষণমুক্ত করতে ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়ন করা হবে। পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হবে। ’

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা। এ লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী পহেলা ডিসেম্বর থেকে সচিবালয়ে প্লাস্টিক বোতল নিষিদ্ধ করে পাটজাত পণ্যের ব্যাবহার বাড়ানো হবে। একই সাথে যেসব এলাকায় পাহাড় ও টিলা আছে সেগুলো বাঁচানোর তালিকা করা হচ্ছে। ’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী দূষণমুক্ত করতে পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হবে। নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, আমাদের সংস্কৃতি ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতের অংশ হিসেবে নদীকে দূষণমুক্ত করতে হবে। নদী রক্ষা ও দূষণমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ব্যক্তি ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, গবেষণা ক্যাটাগরিতে গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও সাংবাদিকতা ক্যাটাগরিতে ইফতেখার মাহমুদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার

নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করা হবে: সৈয়দা রিজওয়ানা

আপডেট সময় : ০৭:০৬:০৬ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪