বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

নির্দেশনা অমান্য করে শোডাউন, দল থেকে বহিষ্কার করল বিএনপি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭২ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করায় নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানান হয়। এর আগে শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে শোকজ করা হয়।

বহিস্কারের বার্তাটিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটর সাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, দলীয় নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব দাউদার মাহমুদকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

নির্দেশনা অমান্য করে শোডাউন, দল থেকে বহিষ্কার করল বিএনপি

আপডেট সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪