বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ভারতে পাচারকালে ২২ মণ ইলিশ জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৩:২০ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তে দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি (প্রায় ২২ মণ) ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক সিজারমূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপনসূত্রে জানতে পারি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার হবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার বিওপির টহলদল আনুমানিক রাত ৩টার দিকে উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহলদল ৮৮৫ কেজি বাংলাদেশী ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক সিজারমূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমস্ এ জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ভারতে পাচারকালে ২২ মণ ইলিশ জব্দ

আপডেট সময় : ০১:০৩:২০ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪