বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

অপটিক্যাল ফাইবারের ক্যাবল পুড়ে ব্রডব্যান্ড বন্ধ রাঙামাটিতে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৬:২৯ পূর্বাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৪৯ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতার ঘটনায় অপটিক্যাল ফাইবারের ক্যাবল আগুনে পুড়ে গেছে। এতে করে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে রাঙামাটি শহরে বন্ধ রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যক্রম।

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক থাকায় গ্রাহকরা আপাতত মোবাইল ফোন কোম্পানিগুলোর নেটওয়ার্কে তাদের কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

ইন্টারনেট ব্যবহারকারী এক বাসিন্দা মো. সাহাবুদ্দিন বলেন, ‘ওয়াইফাইয়ের ওপর ভিত্তি করে পরিবারের সবাই ইন্টারনেট চালায়।

নেট বন্ধ থাকায় শহরে কী হচ্ছে কিছুই জানতে পারছি না। ’

সেখানকার ইয়েস নেটের পরিচালক মো. শাহীন বলেন, ‘সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যায় এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয়। নেট দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে। ’

এদিকে সহিংস পরিস্থিতি এড়াতে দুপুর একটা থেকে রাঙামাটি পৌর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এতে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাভিত্তিক পাহাড়া বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এসময় তিনি সকলকে শান্ত থাকার আহ্বানও জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

অপটিক্যাল ফাইবারের ক্যাবল পুড়ে ব্রডব্যান্ড বন্ধ রাঙামাটিতে

আপডেট সময় : ০৭:৩৬:২৯ পূর্বাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪